ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটারদের দাবি মাঠে খেলা ফিরুক

নিজস্ব সংবাদ

বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে বোর্ড আর ক্লাবের মুখোমুখি অবস্থানে প্রায় অচল হয়ে আছে দেশের ঘরোয়া ক্রিকেট। এতে করে বেকায়দায় পড়েছেন ক্রিকেটাররা। বিসিবিতে ক্ষমতার পালাবদল বা প্রশাসনিক অস্থিরতা নিয়ে মাঠের ক্রিকেটারদের কোনো মাথাব্যথা নেই।

তাদের একটাই দাবি-মাঠে খেলা ফিরুক। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটা নিয়ে চিন্তায় আছেন ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, কে বোর্ড চালালো সেটা দেখার বিষয় নয়, আমরা চাই শুধু ক্রিকেট।

ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ইফতার শেষে মিঠুন বেশ আক্ষেপ নিয়েই বলেন, বোর্ড কর্মকর্তাদের পেছনে ঘুরেও কোনো লাভ হচ্ছে না। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি এখন আর তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করি না। আগে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি, কোনো সমাধানও আসেনি।’

প্রিমিয়ার লিগ আয়োজন করতে যার হস্তক্ষেপই প্রয়োজন হোক না কেন, ক্রিকেটাররা তাতেই খুশি, ‘আমরা খেলোয়াড়, আমাদের পরিচয় মাঠে। যার মাধ্যমেই হোক, মাঠে খেলা ফিরলেই আমরা খুশি।’ ঢাকা লিগ পিছিয়ে যাওয়া নিয়ে ক্রিকেটারদের খুব একটা আপত্তি নেই, কিন্তু মৌসুম যেন বাতিল না হয়-এটাই তাদের মূল দাবি। মিঠুন বলেন, ‘মার্চের খেলা মে বা জুনে হোক, সমস্যা নেই। আমরা শুধু চাই না একটা আস্ত মৌসুম নষ্ট হয়ে যাক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
৩ বার পড়া হয়েছে