ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু ফিফার

নিজস্ব সংবাদ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হলেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক থামছে না। বিশ্বকাপ চলাকালীন এবং ফাইনালের পর ঘটে যাওয়া একাধিক ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘লাস মালভিনাস’ (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) সংক্রান্ত একটি রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনা। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী আন্তর্জাতিক ফুটবলকে রাজনৈতিক বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের পর স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে।

ফিফার তদন্তে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালার নাম এসেছে। অভিযোগ প্রমাণিত হলে খেলোয়াড়দের ম্যাচ নিষেধাজ্ঞা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আর্থিক জরিমানাসহ বিভিন্ন শাস্তির মুখে পড়তে হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
৪ বার পড়া হয়েছে