ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ওসি মানস বড়ুয়া

নিজস্ব সংবাদ

মতলব উত্তর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত ও কার্যকর আইনি সেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া।

তিনি বলেন, মতলব উত্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে আইনি সহায়তা পান, সে বিষয়েও পুলিশকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ওসি মানস বড়ুয়া বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল ও অপরাধের পথ থেকে দূরে রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মতলব উত্তরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত রাখতে কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পতিত স্বৈরাচারের সময়ের অপরাধ ও অনিয়মের সঙ্গে জড়িতদের প্রসঙ্গে ওসি মানস বড়ুয়া বলেন, অতীতের অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বা চাপকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধের বিচার হবে আইন অনুযায়ী। কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করলে ভুল করবে।

তিনি মতলব উত্তরবাসীর উদ্দেশে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়; বরং জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় পুলিশ কাজ করে। অপরাধ, মাদক, কিশোর গ্যাং কিংবা যেকোনো অনিয়মের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি মানস বড়ুয়া আরও বলেন, জনগণের আস্থা অর্জন করেই মতলব উত্তর থানাকে একটি জনবান্ধব ও সেবামূলক থানায় পরিণত করতে চান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
১২১ বার পড়া হয়েছে