ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়ি থানার বার্ষিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার

নিজস্ব সংবাদ

খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে মানিকছড়ি থানার বার্ষিক পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

বুধবার (১২ আগস্ট) পুলিশ সুপার মানিকছড়ি থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জ (ওসি) তাকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান। পরে থানার একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার থানার মালখানা, হাজতখানা ও অস্ত্রাগার পরিদর্শন করেন। পাশাপাশি থানার প্রশাসনিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন।

এ সময় তিনি থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ সদস্যদের শৃঙ্খলা, ড্রেসকোড ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার পাশাপাশি দ্রুততম সময়ে মানসম্মত আইনি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আরো আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
০ বার পড়া হয়েছে