ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির র‌্যাংকিংয়ে উন্নতি হলো টাইগারদের

নিজস্ব সংবাদ

সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও। দলের উন্নতির পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উন্নতি করেছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।

পাকিস্তান সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদি হাসান মিরাজ। তিন ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। এমন পারফরম্যান্সের পর আইসিসির র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়কের। আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। বোলারদের র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগোনো মিরাজ বর্তমানে আছেন সাত নম্বরে।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে তার। ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছেন তিনি। পাকিস্তান সিরিজে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন নাহিদ রানা।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট। পরের দুই ম্যাচে নিয়েছেন আরো তিন উইকেট। সবমিলিয়ে তিন ম্যাচে ১৮.১২ গড়ে নিয়েছেন ৮ উইকেট। এমন পারফরম্যান্সে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ উন্নতি হয়েছে নাহিদের।

৩৬৭ রেটিং পয়েন্ট নিয়ে এই পেসার এখন আছেন ৯৮ নম্বরে। উন্নতি হয়েছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানেরও। পুরো সিরিজে তাসকিনের শিকার ৬ উইকেট। তাতে ১২ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন তিনি।

মুস্তাফিজ নিয়েছেন পাঁচ উইকেট। ১৩ ধাপ উন্নতি হয়েছে তার। পুরো সিরিজ জুড়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তানজিদ তামিম। প্রথম ওয়ানডেতে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলে তৃতীয় ম্যাচে করেছেন ১০৭ রান।

তাতে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তানজিদ। ৩১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৫ নম্বরে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
১৪৪ বার পড়া হয়েছে