ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে আম্মান গেল বাংলাদেশ পুলিশ ফুটবল দল

নিজস্ব সংবাদ

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের অন্যতম prestigious টুর্নামেন্ট ‘এএফসি চ্যালেঞ্জ লিগ’-এ অংশ নিতে জর্ডানের আম্মানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। মহাদেশীয় এই প্রতিযোগিতায় খেলার গৌরব অর্জন করে দেশের ফুটবল অঙ্গনে এক নতুন মাইলফলক স্থাপন করল ক্লাবটি।

​কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব শক্তিশালী সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন ক্লাব ‘আল ইত্তিহাদ আহলী অব আলেপ্পো এসসি’র মোকাবেলা করবে। আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

​আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আম্মানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ পুলিশ ফুটবল দলের ৩৩ সদস্যের একটি বহর। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে খেলোয়াড় ও কোচিং স্টাফদের বিদায় জানান এবং দলের সাফল্য কামনা করেন।

​দেশের হয়ে আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ঐতিহাসিক এই অভিষেকের জন্য দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
২৮ বার পড়া হয়েছে