ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকালে আয়োজিত এই প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

​মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জিএস মার্ক প্রদান করা হয়। ​

পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, শতভাগ নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

​অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ৭টি সুশৃঙ্খল কন্টিনজেন্ট পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেডের সমাপ্তি ঘটে। ​প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন।

এছাড়া কিট প্যারেড পরিদর্শনের মাধ্যমে তিনি পুলিশ সদস্যদের সরকারি সরঞ্জামাদি ও ইউনিফর্মের সঠিক সংরক্ষণ, ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ​

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমীন ও সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
৭ বার পড়া হয়েছে