ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম।

​১৩ জুলাই সোমবার বেলা ২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

​সভার শুরুতেই পূর্ববর্তী মাসের সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এরপর জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট (পরোয়ানা) তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। একই সাথে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন উৎসব ‘রথযাত্রা মহোৎসব’ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে তিনি উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

​পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, “ভালো কাজের এই স্বীকৃতি ফোর্সের কাজের গতি ও মনোবল আরও বাড়িয়ে দেবে। জনগণকে আইনি সুরক্ষা দিতে শেরপুর জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
৬ বার পড়া হয়েছে