ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তমাখা সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন আজিজুর

নিজস্ব সংবাদ
 
জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত শেখ আজিজুর রহমান মাথার গুলির ক্ষত থেকে রক্তপাত বন্ধ করতে যে জাতীয় পতাকাটি মাথায় বেঁধেছিলেন, সেই রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ায় সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান আজিজুর।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে আহত হওয়ার পরও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি না পাওয়ার বিষয়ে তার বক্তব্য উঠে আসে। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিষয়টি খোঁজ নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজিজুরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আজিজুরের আহত হওয়ার ঘটনা, চিকিৎসা, পড়াশোনা, বর্তমান জীবনসংগ্রাম এবং সিএনজি চালিয়ে লেখাপড়ার খরচ চালানোর বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। সাক্ষাৎ শেষে শেখ আজিজুর রহমান বলেন, এই পতাকাটি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার খুব ইচ্ছা ছিল। আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তার বর্তমান পরিস্থিতির খোঁজ নিয়েছেন। এটিকে তিনি জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন। শেখ আজিজুর রহমান সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
৫ বার পড়া হয়েছে