ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে এনডিসি টিম

নিজস্ব সংবাদ

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ‘এনডিসি কোর্স-২০২৬’-এর অংশ হিসেবে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ সোমবার (২৭ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন।

এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি পুলিশি কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন।

​পরিদর্শনকালে প্রতিনিধিদলের প্রধান এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল ইসলাম বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাঁরা পারস্পরিক পেশাগত বিষয়ে আলোচনা করেন এবং একে অপরের মাঝে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

​এনডিসি টিমের এই সফর উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব ইন্টেগ্রেটি’তে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধে বাহিনীর বীরত্বপূর্ণ অবদানের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

​ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন প্রতিনিধিদলের সামনে বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনন্য সাফল্যের চিত্র তুলে ধরেন। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ আইনশৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ, অপরাধ দমন কৌশল, ক্রমবর্ধমান সাইবার ক্রাইম মোকাবিলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান।

  1. ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। ​সভাপতির বক্তব্যে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ​“দেশের যেকোনো সংকটকালীন সময়ে বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। এনডিসি টিমের এই সফর দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও সুদৃঢ় করবে।”
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
৮ বার পড়া হয়েছে