ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী

নিজস্ব সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঐক্যে বিশ্বাসী উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী মো.শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, জন রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং জাতীয় স্বার্থেই চব্বিশের জুলাইয়ের মতো দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে।

​মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে “ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

​চব্বিশের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি ধারাবাহিকভাবে ১৬ বছর আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছিল। এই জুলাই আন্দোলনে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাওয়ালাসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে এই আন্দোলনের সমাপ্তি ঘটেছিল।

​বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না এবং কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, পার্লামেন্টে এক আচরণ আর বাইরে ভিন্নরূপ—এই নীতি পরিহার করতে হবে। এ সময় অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো৷ রাশেদ খাঁন এবং সভায় সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৪৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১২ বার পড়া হয়েছে