ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ৯ মার্চ সোমবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশের পল্লী উন্নয়ন খাতে ইউএনডিপির চলমান ও অতীত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি বিশেষ করে জলবায়ু পরিবর্তনে অভিযোজন, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামো উন্নয়ন খাতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকের শুরুতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি, প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ, পল্লী উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান, এনডিসি উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:০০:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
১৫৫ বার পড়া হয়েছে