ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আইজিপির ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার

নিজস্ব সংবাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

এই উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর পক্ষ থেকে পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী বগুড়ার শহীদ পুলিশ পরিবারগুলোর নিকট হস্তান্তর করা হয়েছে।

১৭ মার্চ বুধবার বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। বগুড়া জেলা পুলিশের পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে আইজিপি প্রেরিত শুভেচ্ছা উপহার তুলে দেন।

অনুষ্ঠান চলাকালীন তিনি শহীদ পরিবারের সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। উপহার হস্তান্তরকালে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এই বীর পুলিশ সদস্যদের আত্মত্যাগ কখনো ভোলার নয়।

তারা আমাদের গর্ব। শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে এবং যেকোনো প্রয়োজনে বগুড়া জেলা পুলিশ সর্বদা পরিবারের মতো পাশে থাকবে। এটি আমাদের চিরন্তন অঙ্গীকার।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
১৩৭ বার পড়া হয়েছে