ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার প্রদান

নিজস্ব সংবাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। ১৮ মার্চ বুধবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে আইজিপি কর্তৃক প্রেরিত ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে তুলে দেন। পুলিশ সুপার আইজিপির পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারগুলোকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।

উপহার হস্তান্তরের পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থা ও সমস্যার কথা শোনেন পুলিশ সুপার তার বক্তব্যে উল্লেখ করেন যে, দেশ ও জাতির সেবায় জীবন উৎসর্গকারী সদস্যদের অবদান কখনো ভোলার নয়।

তিনি আশ্বস্ত করেন যে, তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ ঝিনাইদহ সব সময় ছায়ার মতো পাশে থাকবে। উপহার বিতরণকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশের এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তারা জেলা পুলিশ ও আইজিপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
১৩৭ বার পড়া হয়েছে