ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। সভায় রেঞ্জাধীন আট জেলার জুলাই মাসের অপরাধ পরিস্থিতি ও পরিসংখ্যান উপস্থাপন করা হয়। পাশাপাশি রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটের সার্বিক কার্যক্রম এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

সভায় জুন মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. আবু সাইমকে নির্বাচিত করা হয়। এ সময় তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কাছ থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন। সভায় মাদক, অনলাইন জুয়া, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে জেলা ও ইউনিট পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।

সভায় রেঞ্জাধীন বিভিন্ন জেলা ও ইউনিট থেকে আগত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এবং হাইওয়ে পুলিশ থেকে আগত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপাররাও সভায় অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
০ বার পড়া হয়েছে