কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ) সকাল ৭টায় কুমিল্লা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস। এ সময় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী প্যারেডে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস ও টার্নআউট পর্যবেক্ষণ করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
ডিআইজি দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















