ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের কর্মমূল্যায়নে পঞ্চগড়ে শ্রেষ্ঠ বোদা থানা

নিজস্ব সংবাদ

জুলাই মাসের সার্বিক কর্মমূল্যায়নে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বোদা থানা। একই সঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।

জুলাই মাসে বোদা থানার সকল কর্মকর্তা ও সদস্যের অক্লান্ত পরিশ্রম, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ বোদা থানাকে শ্রেষ্ঠ থানা এবং থানার অফিসার ইনচার্জকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।

এ ছাড়া সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বোদা থানার এএসআই লিটন রায়। গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত, দ্রুত আসামি গ্রেপ্তার এবং স্বল্প সময়ে মামলা তদন্ত নিষ্পত্তিতে কৃতিত্বের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন বোদা থানার এসআই (নিঃ) তপন কুমার রায়।

অন্যদিকে, জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক মামলার তদন্ত নিষ্পত্তির জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন এসআই (নিঃ) বাপী কুমার।বোদা থানার পক্ষ থেকে এ অর্জনকে সকল কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনসেবার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:২৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
৩ বার পড়া হয়েছে