ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন বাগেরহাটের পুলিশ সুপার

নিজস্ব সংবাদ

অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, অবৈধ যান চলাচল বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে জেলা পুলিশ।

বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদারের সার্বিক নির্দেশনায় থানা, গোয়েন্দা ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এসব বিশেষ চেকপোস্ট পরিচালিত হচ্ছে। চেকপোস্টে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট সোমবার বিকেল ৪টায় বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার একটি বিশেষ চেকপোস্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নিজেও চেকপোস্ট কার্যক্রমে অংশ নেন এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় পুলিশ সুপার চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। বিশেষ করে মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও বিস্তার রোধ, অবৈধ যান চলাচল বন্ধ, সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করতে হবে। চেকপোস্ট পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ বজায় রেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৪৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
৪ বার পড়া হয়েছে