ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকালে আয়োজিত এই মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ এবং অভিবাদন গ্রহণ করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) ।

প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ধীমান কুমার মন্ডল। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্নআউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

​পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত দরবারে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি নিয়মমাফিক উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা, ব্যারাক ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত খেলাধুলা ও শারীরিক চর্চার ওপর বিশেষ জোর দেন।

এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় সাধারণ জনগণের সাথে সর্বদা উত্তম ও পেশাদার আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন। সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে তিনি সিরাজগঞ্জ জেলার পুলিশ যানবাহণ ও চালক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন এবং পরবর্তীতে অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও স্থাপনা পরিদর্শন করেন।

​উক্ত প্যারেড ও পরিদর্শনে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:১৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৪ বার পড়া হয়েছে