ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনসেবা আরও গতিশীল করার তাগিদ দিলেন খুলনা রেঞ্জ ডিআইজি

নিজস্ব সংবাদ

খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা জেলা পুলিশ পরিদর্শনে এসে জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন।  ২৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ​

এর আগে রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা জেলায় আগমন করলে সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌঁছান। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে সম্মাননা জানায়।

​সাতক্ষীরা জেলার  পুলিশ সুপার ও অত্র কল্যাণ সভার সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম-এর সুলিখিত স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার মূল কার্যক্রম শুরু হয়।

​সভায় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ ও নন-পুলিশ সদস্যবৃন্দ তাদের সার্বিক কল্যাণ কেন্দ্রিক বিভিন্ন সুবিধা ও অসুবিধার বিষয়গুলো  রেঞ্জ ডিআইজির নিকট খোলামেলাভাবে তুলে ধরেন।

ডিআইজি  অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে সকলের আবেদনগুলো শোনেন এবং কিছু সুনির্দিষ্ট বিষয়ের তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে কঠোর নির্দেশনা প্রদান করেন। অন্যান্য যৌক্তিক ও প্রশাসনিক আবেদনগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সমাধানের ব্যাপারে তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

পরিশেষে, তিনি উপস্থিত সকল পুলিশ সদস্যের পেশাগত উৎকর্ষ সাধন, চেইন অব কমান্ড রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষে বিভিন্ন দিক-নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন। ​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সাতক্ষীরা মোঃ আমিনুর রহমান-এর চমৎকার সঞ্চালনায় কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ‌ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম।

​এছাড়াও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)খালিদ মোঃ আরাফাত,  মোঃ ইমরান খান ও শাওন রেজা, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি), ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৫৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
৭ বার পড়া হয়েছে