ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯ টায় আয়োজিত এ প্যারেডে অভিবাদন গ্রহণ ও সার্বিক প্যারেড পরিদর্শন করেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মোঃ মাকসুদুল হাসান।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্স ব্যারাকে উপস্থিত সকল অফিসার ও ফোর্সের কিট সামগ্রী সরজমিনে পরিদর্শন করেন। কিট সামগ্রীর সঠিক রক্ষণাবেক্ষণ ও উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি জেলা পুলিশের সকল সদস্যকে ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেন। একই সাথে কিট সামগ্রীর সঠিক ব্যবহার, ব্যারাক ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পেশাগত সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দৈনন্দিন অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত কিট প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম. এ. ফয়সাল ও জনাব মোঃ মাকসুদুল হাসান, পুলিশ লাইন্সের আরআই মোঃ শওকত আলী, আরওআই (পুলিশ অফিস) মোঃ নজরুল ইসলাম, আরও-১ মোঃ এশারত আলী এবং সি-স্টোর/ডি-স্টোরের ওসিসহ জামালপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:১৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
৫ বার পড়া হয়েছে