ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট জেলা পুলিশ পরিদর্শন করলেন ডিআইজি আমিনুল ইসলাম

নিজস্ব সংবাদ

লালমনিরহাট জেলার পুলিশ অফিস ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আমিনুল ইসলাম।

গত ২৬ জুলাই রবিবার লালমনিরহাট জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে দিনব্যাপী বেশ কিছু কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন। লালমনিরহাটে আগমন উপলক্ষে রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামকে ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো.আসাদুজ্জামান।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে সশস্ত্র ‘গার্ড অব অনার’ প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে ডিআইজি আমিনুল ইসলাম পুলিশ অফিসের বিভিন্ন শাখা ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নথিপত্র পরিদর্শন করেন।

এ সময় তিনি লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এক ‘বিশেষ কল্যাণ সভা’য় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডিআইজি।

লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো.আসাদুজ্জামান-এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার)-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আকবর আলী মুন্সী।

বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন, “বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। ফোর্সের নিয়ম-শৃঙ্খলা ও ড্রেসরুলস বজায় রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে হবে।

মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” কল্যাণ সভা শেষে তিনি রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, বিভাগীয় ভাণ্ডার ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। দিনব্যাপী পরিদর্শন কার্যক্রমের শেষভাগে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত ‘চলমান বৃক্ষরোপণ কর্মসূচির’ আওতায় পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লালমনিরহাট এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক, বি-সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সালমান ফারুক ও মো.ওয়ারুখ ইয়াজদানীসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৫৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
৬ বার পড়া হয়েছে