অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দিলো পিরোজপুর জেলা পুলিশ
পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ জুলাই পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার পিরোজপুর বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারকে একজন মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে অভিহিত করেন। পাশাপাশি তিনি তার ভবিষ্যৎ ব্যক্তিগত ও পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।



















