ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে “Exchange of Views on Law Enforcement & Drug Control” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

​এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মতিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, মৌলভীবাজার-এর আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন আহমেদ।

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান। অনুষ্ঠানে সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​জেলার সাতটি উপজেলা থেকে ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

​উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও প্রতিরোধ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও গঠনমূলক সুপারিশ তুলে ধরেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদক সংক্রান্ত বিষয়ে সিলেট রেঞ্জের ডিআইজির উদ্যোগে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ডিআইজি বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৩৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
৫ বার পড়া হয়েছে