নীলফামারী জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে জেলা ১৯ জুলাই রবিবার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ ও অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন। কিট প্যারেডে পুলিশ সদস্যদের ব্যবহৃত পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জামের যথাযথ ব্যবহার এবং তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি পুলিশ সদস্যদের জিএস মার্ক প্রদান করেন।
এছাড়া, যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী এখনো পাওনা রয়েছে, তাদেরকে দ্রুত সংশ্লিষ্ট দপ্তর থেকে তা সংগ্রহ করার নির্দেশ প্রদান করা হয়। কিট পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “পুলিশের প্রতিটি সদস্যকে সুশৃঙ্খল হতে হবে এবং ড্রেস রুলস মেনে পোশাক পরিধান নিশ্চিত করতে হবে।
নিয়মিত পিটি-প্যারেড, খেলাধুলা এবং স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) জ্যোতির্ময় ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খান, পুলিশ লাইন্সের আরআই-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।















