ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

নিজস্ব সংবাদ

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো— রুবেল (৩০), মো. নাজমুল (৩৮), জুবায়ের ভূঁইয়া আবু তালহা (২০), সাব্বির, নজরুল ইসলাম, হেদায়াত হোসেন (২৪), মো. হাসান মিয়া (২৫), মো. রিয়াদ (১৯), মাহাবুব (৩৭), মো. সিদ্দিক (৪০), কাউসার জয়জীৎ (৩০), শহর আলী (৫০), মো. রিয়াজ (২৬) এবং জিএম রানা আহমেদ।

​ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪২ বার পড়া হয়েছে