ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল খনন কার্যক্রমের উদ্বোধনে পুলিশ সুপার মিজানুর রহমান

“ নিরসন হবে জলাবদ্ধতা উন্নত হবে জীবনযাত্রা”

নিজস্ব সংবাদ

খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি ও পরিবেশের উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

১৬ মার্চ সোমবার কেরানীগঞ্জ উপজেলার দিঘীরপাড় খাল ও খাড়াকান্দি খাল খনন ও শুভাঢ্যা ইউনিয়নের খাল খনন কর্মসুচীতে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দিঘীরপাড় খাল ও খাড়াকান্দি খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের গুয়াডুরি থেকে আকছাইল হয়ে নিলটেক, খাড়াকান্দি, বেলনা, ইস্পাহানী কলেজ হয়ে গোয়ালখালী পর্যন্ত প্রায় ৪.৬১ কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। এছাড়া কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বিল কাঠুরিয়া থেকে শুরু হয়ে ভাগনা, রতনের খামার, দিঘীরপাড়, শুভাঢ্যা পশ্চিম পাড়া সুইসগেট হয়ে শুভাঢ্যা পর্যন্ত প্রায় ৮.৪০ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

উক্ত কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। উভয় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মিজানুর রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৩৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
৫৪ বার পড়া হয়েছে