ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে

চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

নিজস্ব সংবাদ

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের উপস্থিতিতে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ) চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

সভায় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা ডিআইজির কাছে তুলে ধরেন। তিনি অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশের উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবামূলক, মানবিক ও পেশাদার পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডিআইজি। এ সময় তিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ও সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া চাঁদপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই (পুলিশ লাইন্স), আরওআই (রিজার্ভ অফিস) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সভায় অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
১৪ বার পড়া হয়েছে