ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি

নিজস্ব সংবাদ

জুলাই মাসের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গৃহীত কার্যক্রমের সামগ্রিক মূল্যায়নে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ স্বীকৃতি প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। সভায় রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলার জুলাই মাসের অপরাধ পরিস্থিতি, অপরাধের পরিসংখ্যান এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট জেলা পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলা তদন্ত, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সূচকে জেলার কার্যক্রম মূল্যায়ন করা হয়। সামগ্রিক কর্মদক্ষতা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার ভিত্তিতে জুলাই মাসে রংপুর রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে পঞ্চগড় জেলা পুলিশকে নির্বাচিত করা হয়। শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. আবু সাইম।

সভায় ডিআইজি আমিনুল ইসলাম রংপুর রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে মাদক, অনলাইন জুয়া, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রংপুর রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে