ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পুলিশের মাসিক সভা: কৃতিত্বপূর্ণ সদস্যদের পুরস্কার

নিজস্ব সংবাদ

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট ) কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং সার্বিক কল্যাণের বিষয় নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।

এ সময় দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পাশাপাশি নির্ধারিত অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ অন্যান্য চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:১৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
৫ বার পড়া হয়েছে