ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে ঢাকা জেলা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর মতবিনিময়

নিজস্ব সংবাদ

শিল্পাঞ্চলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় ঢাকা জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত সভায় ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, পিপিএমসহ উভয় ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি সমন্বিতভাবে মোকাবিলার বিষয়ে আলোচনা হয়।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই ইউনিটের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভা শেষে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন আশুলিয়া ও সাভার থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন কি না, তা সরেজমিনে দেখেন।

পুলিশ সুপার থানায় আগত সেবাপ্রত্যাশী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ ও সমস্যার বিষয়গুলো শোনেন। জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, ভুক্তভোগীদের যথাযথ সেবা ও আইনগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
৭ বার পড়া হয়েছে