ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ সিলেট রেঞ্জ ডিআইজির

নিজস্ব সংবাদ

পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেন সিলেট রেঞ্জ ডিআইজি ড. জিললুর রহমান। ১০ আগস্ট সোমবার সিলেট জেলার বিয়ানীবাজার থানা ও জকিগঞ্জ সার্কেল অফিসের দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন। দ্বি-বার্ষিক পরিদর্শনকালে ডিআইজি বিয়ানীবাজার থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি থানার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেজিস্টার পর্যালোচনা করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।
পরে তিনি থানা প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি। তিনি বলেন, পুলিশের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রত্যেক সেবাপ্রত্যাশী মানুষের সঙ্গে মানবিক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ করতে হবে।

কোনো নাগরিক যেন পুলিশি সেবা নিতে এসে হয়রানি বা বিড়ম্বনার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি জকিগঞ্জ সার্কেল অফিসও পরিদর্শন করেন। সেখানে তিনি অফিসের বিভিন্ন কার্যক্রম ও নথিপত্র পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি অধীনস্থ থানাগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্তের মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

ডিআইজি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের মধ্যে শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি না করে আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করার জন্যও তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, একটি দক্ষ, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। পরিদর্শনকালে সিলেট রেঞ্জ ও সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিয়ানীবাজার থানা ও জকিগঞ্জ সার্কেল অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
৫ বার পড়া হয়েছে