ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদদের প্রতি জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নিজস্ব সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে সকল জুলাই শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

​৫ আগস্ট বুধবার ঐতিহাসিক এই দিনে কুড়িগ্রাম জেলার কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

​শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের মুক্তিকামী ছাত্র-জনতার রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের শহিদদের অবদান কুড়িগ্রাম জেলা পুলিশ গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:১৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
৫ বার পড়া হয়েছে