শহিদদের প্রতি জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধাঞ্জলি
কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে সকল জুলাই শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
৫ আগস্ট বুধবার ঐতিহাসিক এই দিনে কুড়িগ্রাম জেলার কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের মুক্তিকামী ছাত্র-জনতার রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের শহিদদের অবদান কুড়িগ্রাম জেলা পুলিশ গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
ট্যাগস :












