ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

নিজস্ব সংবাদ

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে জামালপুরে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদার সাথে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

​মঙ্গলবার (৫ আগস্ট ) সকাল ৮ টায় জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

​পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপারসহ উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

​এ সময় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ের সংগ্রামে শহীদদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জুলাই শহীদদের এই অসামান্য আত্মত্যাগ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সর্বদা অনুপ্রাণিত করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:২৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
১০ বার পড়া হয়েছে