ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব সংবাদ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬’ উপলক্ষে বরিশালের জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহিদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

​এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি এবং বরিশাল জেলার পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান। তাদের সঙ্গে বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশগ্রহণ করেন।

​শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলেই মহান জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এ সময় দেশের শান্তি-শৃঙ্খলা, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

​এ সময় পুলিশ সুপার বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাদের আদর্শ, দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৫৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
৮ বার পড়া হয়েছে