বরিশালে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬’ উপলক্ষে বরিশালের জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহিদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি এবং বরিশাল জেলার পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান। তাদের সঙ্গে বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলেই মহান জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এ সময় দেশের শান্তি-শৃঙ্খলা, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাদের আদর্শ, দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।












