ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের বদরখালী উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা

নিজস্ব সংবাদ

পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা প্রশমন এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষে কক্সবাজারের বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীরা পুলিশ সুপারের কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে সেগুলোর উত্তর দেন।

​অনুষ্ঠানে শুধু অপরাধ প্রতিরোধেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পুলিশ সুপার শিক্ষার্থীদের পড়াশোনার বিভিন্ন সমস্যা ও উত্তরণের উপায় সম্পর্কে তাদের নিজস্ব মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষকদের সাথে সমন্বয় করে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার আশ্বাস দেন। ​

শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জাগাতে এবং তাদের ভবিষ্যৎ গড়তে উদ্বুদ্ধ করতে পুলিশ সুপার মহোদয় নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও বাস্তব জীবনের ভিন্নধর্মী সাফল্যের গল্প তুলে ধরেন। তিনি বলেন, লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম এবং সততার সাথে এগিয়ে গেলে জীবনের যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। শিক্ষার্থীরা তার এই সাবলীল ও দিকনির্দেশনামূলক বক্তব্যে দারুণ উৎসাহিত হয়।

​পুলিশের এমন জনবান্ধব ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহল। এ ধরনের কার্যক্রম পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে একটি অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
৮ বার পড়া হয়েছে