ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীন-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মীর হেলাল

নিজস্ব সংবাদ

বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। তিনি উল্লেখ করেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পদক্ষেপে দুই দেশের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার যে সুদৃঢ় ভিত্তি তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা আরও বেগবান করছে।

​সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী মীর হেলাল তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, আনোয়ারায় এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক মেলবন্ধন এক নতুন উচ্চতায় পৌঁছাল। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের অর্থনৈতিক চাকা সচল ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের প্রশংসা করে তিনি বলেন, বিগত দীর্ঘ সময় ধরে এই সিইআইজেড প্রকল্পের কাজ শুরুর প্রচেষ্টা থাকলেও তা থমকে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফাঁকা বুলিতে বিশ্বাসী নন, তিনি কাজে বিশ্বাসী। দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনই তাঁর বাস্তবমুখী পদক্ষেপের অনন্য প্রমাণ।

​অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও এই দ্রুত অগ্রগতির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত প্রায় দুই বছর ধরে এ নিয়ে নানা আলোচনা হলেও নির্বাচিত নতুন সরকার আসার মাত্র পাঁচ মাসের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন সম্ভব হয়েছে। এর মাধ্যমে দুই দেশের শিল্পখাতে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

​ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, শহীদ জিয়াউর রহমানের আমলে চীন-বাংলাদেশ সম্পর্কের যে স্বর্ণযুগ শুরু হয়েছিল, তা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়েও একইভাবে বেগবান ছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ দিকনির্দেশনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক মেলবন্ধন আরও কার্যকর রূপ পাচ্ছে।

​উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সরওয়ার জামাল নিজাম ও হুমাম কাদের চৌধুরী। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক, চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম এবং এমএম. ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানিসহ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:১৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১০ বার পড়া হয়েছে