ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে অবৈধ অটোরিকশা বন্ধে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান

নিজস্ব সংবাদ

চাঁদপুর শহরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

১৩ জুলাই সোমবার চাঁদপুর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এই অভিযান চালানো হয়। ​অভিযানকালে চাঁদপুর জেলার পুলিশ সুপার  মোঃ মিজানুর রহমান নিজেই শহরের ওয়ারলেস মোড়ে সরাসরি উপস্থিত থেকে ট্রাফিক কার্যক্রম তদারকি ও অভিযান পরিচালনা করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। ​একই সময়ে শহরের অন্য প্রান্ত কালিবাড়ি মোড়ে ট্রাফিক অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান।

অভিযানে তার সঙ্গে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল কবীর।​জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালীন ট্রাফিক আইন অমান্যকারী এবং অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শুধু আইনি ব্যবস্থাপনাই নয়, পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক দিকনির্দেশনাও প্রদান করা হয়। ​অভিযানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর শহর ও যানবাহন শাখার টিআই (এডমিন), চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

​চাঁদপুর জেলা পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা পুলিশের এই ধরনের বিশেষ ট্রাফিক অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
১১ বার পড়া হয়েছে