ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদ

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেলসহ একই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ১৩ জুলাই সোমবার সকালে পদ্মা সেতুর উত্তর থানায় এক সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম এসব তথ্য জানান।

​প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার জানান, শরীয়তপুরের জাজিরা উপজেলার আহাদি মাদবর কান্দি গ্রামের মো: সজিব (২৯) নামের এক যুবক গত ৯ জুলাই পদ্মা সেতু (উত্তর) থানার পশ্চিম কুমারভোগ নুরানি জামে মসজিদের সামনে থেকে তার মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেন।

এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: কামরান হোসেনের তদারকিতে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেলের নিবিড় তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি:) অর্জুন দাসের নেতৃত্বে গঠিত পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে।

​এক পর্যায়ে ১২ জুলাই মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জের বাপ্পী চত্বর এলাকা থেকে সুমন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী উপজেলা থেকে হৃদয় দেওয়ান (৩০) ও সজিব পাইক (২৪)কে গ্রেফতার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
৬ বার পড়া হয়েছে