ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

নিজস্ব সংবাদ

“সেবার ব্রতে চাকরি”— এই মহান স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলায় অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে।

​শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

​নিয়োগ বোর্ডের সভাপতি এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজ প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ (উচ্চতা, ওজন ও বুক) গ্রহণ এবং শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ মাঠে উপস্থিত থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।

​প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিসহ যথাসময়ে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।

​পরীক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে পুলিশ সুপার মো. রবিউল হাসান স্পষ্টভাবে জানিয়ে দেন যে, বাংলাদেশ পুলিশের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও মেধার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, “নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হচ্ছে। উত্তীর্ণ প্রার্থীরা কোনো রকম দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হবেন না এবং কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়াবেন না। শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই মেধার জোরে চাকরি পাবেন।”

​নিয়োগ পরীক্ষাটি বহুস্তরের মনিটরিং ও সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে সম্পন্ন করতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ একটি উচ্চপর্যায়ের বোর্ড সার্বিক দায়িত্ব পালন করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
১৮ বার পড়া হয়েছে