ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব সংবাদ

পুলিশের  ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন
মাল্টার রাষ্ট্রদূত (বাংলাদেশ ও ভারত) রিউবেন গাউচি (Reuben Gauci)। ৩০ মার্চ সোমবার  তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

​সাক্ষাতকালে মাল্টার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে আন্তরিক অভিনন্দন জানান। আলোচনাকালে তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের সক্রিয় ভূমিকার কথা তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন।

​সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, ​ভিসা জালিয়াতি প্রতিরোধ, ​সাইবার ক্রাইম মোকাবিলা, ​মানবপাচার রোধ, ​পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি।

​আইজিপি মোঃ আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত তাঁর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি পুলিশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে মাল্টার সহযোগিতা কামনা করেন।

​উক্ত অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুই পক্ষই ভবিষ্যতে অপরাধ দমন ও দক্ষতা উন্নয়নে একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
৬ বার পড়া হয়েছে