ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক পরিকল্পনা ও উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে এক মনোরম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের পর বাদ মাগরিব অতিথিবৃন্দের সম্মানে ডিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়।

এ মাস আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করে। তিনি চুয়াডাঙ্গা জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে সকলের সহযোগিতা কামনা করেন।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং পুনাক সভানেত্রী ডা. রোকেয়া আখতার এর আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, উপপরিচালক, এলজিইডি; সদর উপজেলা নির্বাহী অফিসার; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ; বিচারক, জেলা ও দায়রা জজ আদালত (পারিবারিক আপিল); যুগ্ম পরিচালক, এনএসআই;

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারবৃন্দ; জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ; ডিআইও-১, ডিএসবি; সাংবাদিকবৃন্দ; সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ; সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং পুনাকের অন্যান্য সদস্যবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স। অনুষ্ঠানে দেশ, জাতি এবং চুয়াডাঙ্গা জেলার সার্বিক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

You sent

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
২ বার পড়া হয়েছে