ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব সংবাদ

যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সাথে রংপুরে পালিত হয়েছে ‘জুলাই অভ্যুত্থান দিবস ২০২৬’। “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৬”-এর অংশ হিসেবে জেলা পুলিশের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

​মঙ্গলবার (৫ আগস্ট ) সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের বিপরীতে স্থাপিত ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলার পুলিশ  সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

​পুষ্পস্তবক অর্পণ শেষে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল বীর শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

​সংবর্ধনা ও আলোচনা সভা

​পরে একই দিন সকাল সাড়ে ১০ টায় রংপুরের জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের সম্মানে এক “সংবর্ধনা ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।

​উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় রংপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)  শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)  সনজয় কুমার সরকার,

সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ নাছিমুজ্জামান ও  মোঃ আবু রায়হান, এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ মুকুল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য কর্মকর্তাগণ।

​অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী এই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের রক্তস্নাত পথ ধরেই দেশে নতুন গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজের সূচনা হয়েছে। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও সম্মুখসারির যোদ্ধাদের বিশেষভাবে সম্মাননা ও সংবর্ধনা জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৩১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
৯ বার পড়া হয়েছে