ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের প্রতি সুর নরম করলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিবেশীদের ওপর ইরানের আক্রমণ কারো জন্যই সুফল বয়ে আনবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিশোধ নিতে উপসাগরীয় ও প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে হতাহতের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই অঞ্চলের জ্বালানি নির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আল-খুলাইফি বলেন, কাতার বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে বিস্তৃত আক্রমণের বিষয়ে ‘অত্যন্ত উদ্বিগ্ন’। বলেন, ‘আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, তা দুর্ভাগ্যজনক।

আমরা মনে করি, আলোচনার টেবিলে ফেরা ছাড়া দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের আর কোনো পথ নেই।’ কাতারের সার্বভৌমত্বের ওপর এমন ‘অযৌক্তিক ও জঘন্য’ হামলার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, এ ‘আগ্রাসনের’ বিরুদ্ধে আত্মরক্ষায় কাতার সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৪৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
৪৮ বার পড়া হয়েছে