পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে পঞ্চগড়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পঞ্চগড় জেলা পুলিশ।
৫ আগস্ট (বুধবার) ঐতিহাসিক এই দিনে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ আবু সাইম। পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব সিফাত-ই-রাব্বান (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ফরহাদ হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অ্যাপস্), এবং জনাব মোঃ শইমী ইমতিয়াজ (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল)সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ট্যাগস :












