ভোলায় জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলায় জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা পুলিশ।
৫ আগস্ট বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম, এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহীমসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শহীদদের স্মৃতির প্রতি জেলা পুলিশ ভোলার বিনীত ও গভীর শ্রদ্ধা।
ট্যাগস :













