হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
৫ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ সদর থানাধীন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।
এ সময় হুইপ ও হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তারা সবাই মিলে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন।













