ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে রথযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের মতবিনিময়

নিজস্ব সংবাদ

রাঙ্গামাটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব আসন্ন রথযাত্রা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই সোমবার দুপুর ১২টায় রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

তারা তাদের অতীত অভিজ্ঞতার আলোকে রথযাত্রার সার্বিক নিরাপত্তা, রুট ব্যবস্থাপনা ও সম্ভাব্য বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও করণীয় তুলে ধরেন।

​সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব এবং এর শান্তিপূর্ণ উদযাপনে জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। আমরা শুধু পোশাকি পুলিশ নয়, সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি রাখব।”

​সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও উৎসব আয়োজক কমিটিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা একটি সুন্দর ও উৎসবমুখর রথযাত্রা উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত।”

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মোঃ নুরুল আমীন, ডিআইও-১, ডিবি ওসি, টিআই (প্রশাসন), কোতোয়ালী থানার ওসিসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
৪ বার পড়া হয়েছে